July 29, 2026, 6:29 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

খুলনায় আর কোন সাংবাদিকদের উপরে হামলা হতে দেব না, প্রশাসনের সুদৃষ্টির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলব, বললেন নজরুল ইসলাম মঞ্জু

স্বদেশ সরকার, খুলনা

খুলনায় সাংবাদিকদের উপরে হামলার প্রতিবাদে আজ খুলনা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করা হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। কর্মসূচি সকাল ১১ টায় প্রথমে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়, বৈরী আবহাওয়ার কারণে পরবর্তীতে প্রেসক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আজকের মানববন্ধন কর্মসূচি সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরওয়ার, কর্মসূচিতে অংশগ্রহণ করেন খুলনা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ, বক্তারা তাদের বক্তব্যের প্রতিবাদের ঝড় তুলে সকলের একটাই কথা এভাবে আর আগামীতে যেন কোনো সাংবাদিকের উপরে হামলা ও নির্যাতন না হয়। এবার খুলনায় কোন সাংবাদিকের উপর নির্যাতন হলে কোন প্রকারের আমরা সেটি মেনে নিব না। আমরা সকলে মিলে সঙ্গে সঙ্গে সেটির প্রতিহত করার চেষ্টা করব। প্রধান অতিথি তার বক্তব্যে খুলনায় বিগত দিনের মতো আর সাংবাদিকদের উপরে নির্যাতন হতে দেব না বলে আশ্বাস দিয়েছেন পাশাপাশি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সাথে এ বিষয়ে কথা বলে প্রশাসনের নজরদারি বাড়ানোরও আশ্বাস দিয়েছেন। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মাতা আজ সকালে মৃত্যুবরণ করেছেন , উপস্থিতি সকলে উনার আত্মার শান্তি কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *