July 29, 2026, 4:24 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

জেলা প্রশাসকের ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

খুলনা প্রতিনিধি

খুলনার ৯ নম্বর ওয়ার্ডের বাস্তহারা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অতি বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে আজ (বুধবার) খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পাঁচশত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এসময় তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্ত মানুষের দু:খ-কষ্ট লাঘবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকার সব সময় আপনাদের পাশে রয়েছে।

অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: আরিফুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আব্দুল করিম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের আজীবন সদস্য শেখ সাদিকুল ইসলাম সাদি, বাস্তহারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল কালাম আজাদসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *