July 29, 2026, 4:25 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও ফল উৎসব অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের (এসইউজে) উদ্যোগে আলোচনা সভা ও ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই ২০২৬) বিকালে শহরের চৌরঙ্গী মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও ফল উৎসবের আয়োজন করা হয়। সিনিয়র সাংবাদিক এম. হারুন অর রশিদের সভাপতিত্বে ও শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন শাওনের পরিচালনায় অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক হুংকারের নির্বাহী সম্পাদক এম. হারুন অর রশিদকে সভাপতি, চ্যানেল এস এর শরীয়তপুর জেলা প্রতিনিধি খোরশেদ আলম বাবুলকে সাংগঠনিক সম্পাদক, আমাদের সময় এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. রোমান আকন্দকে কোষাধ্যক্ষ ও নওরোজের শরীয়তপুর জেলা প্রতিনিধি কাওছার হোসেন দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়াও সৈকত চন্দ্র দত্ত (গণমুক্তি), ফিরোজ খান (ডেইলী ইন্ড্রাস্টি), আলী আহম্মেদ মোল্লা (মাতৃছায়া), শাহ জানে আলম টুটুল (স্বদেশ বিচিত্রা), সোহাগ সরদার (ডেইলী আর্থ), মোস্তফা সরদার (সমাবেশ), ইনছান সরদার (ভোরের আওয়াজ), মনির হোসেন (খবরের আলো)-কে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন হবে পেশাদার, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সংগঠনটি কার্যকর ভূমিকা পালন করবে। সকলের সহযোগিতায় একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও কল্যাণমুখী সাংবাদিক সংগঠন গড়ে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করবো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *