July 29, 2026, 5:39 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

শিবচরে ইকরা একাডেমীর সাফল্যের মুকুটে নতুন পালক, ৪ শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ, ৩ জনের ট্যালেন্টপুল বৃত্তি

শিবচর উপজেলা প্রতিনিধি (মাদারীপুর):

মাদারীপুরের শিবচরে শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে নতুন করে আলোচনায় এসেছে ইকরা একাডেমী ও কোচিং সেন্টার। ২০২৫ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানটির চারজন শিক্ষার্থীই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে তিনজন মর্যাদাপূর্ণ ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে প্রতিষ্ঠানটির সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করেছে।

উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকায় অবস্থিত ইকরা একাডেমী ও কোচিং সেন্টার প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। কাঁচিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত একাডেমিটি ২০২২ সালের সফলতার ধারাবাহিকতা বজায় রেখে ২০২৫ সালেও শতভাগ সাফল্য অর্জন করেছে।

এবারের কৃতি শিক্ষার্থীরা হলেন প্রীতম পাল, কৌশিক পুণ্ডরী ও মিথিলা পাল, যারা ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। এছাড়া মিনহা সুলতানা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে বিশিষ্ট শিক্ষানুরাগী মো. হেমায়েত হোসেন ইকরা একাডেমী ও কোচিং সেন্টার প্রতিষ্ঠা করেন। তিনি তিতুমীর কলেজ থেকে গণিতে স্নাতক (বিএসসি) সম্পন্ন করে দীর্ঘদিন ধরে গ্রামীণ শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে কাজ করে যাচ্ছেন। তাঁর নিবেদিত প্রচেষ্টা, নিয়মিত তদারকি এবং গণিতসহ বিভিন্ন বিষয়ে সহজ ও কার্যকর পাঠদান শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে অভিভাবকরা মনে করছেন।

ইকরা একাডেমী ও কোচিং সেন্টারের পরিচালক মো. হেমায়েত হোসেন বলেন,শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি তাদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফল। আমি আশা করি, তারা ভবিষ্যতেও আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কৃতি শিক্ষার্থীদের এই সাফল্যে শিবচর উপজেলার কাঁচিকাটা ও উমেদপুর এলাকায় আনন্দের আবহ বিরাজ করছে। অভিভাবক, স্থানীয় শিক্ষানুরাগী ও সুধীসমাজ ইকরা একাডেমীর শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *