July 29, 2026, 5:36 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

পাঁচ্চর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিউটি শাখাওয়াত, নারী উন্নয়ন ও মাদকবিরোধী কার্যক্রমে অঙ্গীকার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সমাজসেবক বিউটি শাখাওয়াত হোসেন। শুক্রবার (১০ জুলাই) নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে বিউটি শাখাওয়াত বলেন, পাঁচ্চর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নারী ক্ষমতায়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন,আমি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সমস্যাগুলো কাছ থেকে দেখেছি। আমাদের সমাজ এখনও অনেক দিক থেকে পিছিয়ে রয়েছে। বিশেষ করে নারীরা নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার। আমি চাই নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে। কোনো মেয়েই যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই কাজ করবো।

মাদকের বিস্তারকে বর্তমান সময়ের অন্যতম বড় সামাজিক সংকট উল্লেখ করে তিনি বলেন, যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা ইতোমধ্যে জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি প্রশাসন ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে একটি মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবো।

অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তিনি বলেন, পাঁচ্চর ইউনিয়নের অনেক এলাকায় এখনও মানুষের চলাচলের জন্য পর্যাপ্ত সড়ক ব্যবস্থা নেই। কোথাও কোথাও বাড়িতে প্রবেশের উপযুক্ত রাস্তা পর্যন্ত নেই। তাই রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে কাজ করবো, যাতে ইউনিয়নের প্রতিটি মানুষ উন্নয়নের সুফল পায়।তিনি আরও বলেন, জনগণের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই হবে তাঁর মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মোল্লা,পাঁচ্চর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ও জিয়া পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মিয়া, শিবচর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম, পাঁচ্চর ইউনিয়ন বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন অর রশিদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *