July 29, 2026, 6:29 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

কালকিনিতে শিক্ষক হত্যা চেষ্টার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আবির হাসান পারভেজ, কালকিনি (মাদারীপুর):

মাদারীপুরের কালকিনি উপজেলার ১৫৮ নং চর আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন রাজনকে পিটিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে ও হামলায় জরিতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার সর্বস্থরের শিক্ষকদের ব্যানারে পরিষদ চত্বরে এ মানববন্ধন করা হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহআলম, সাধারন সম্পাদক আবদুল কুদ্দুস শিকদার, সহসভাপতি মো. গোলাম কিবরিয়া, অর্থ বিষয়ক সম্পাদক মো.শহিদুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক সনজিৎ বাড়ৈ, শিক্ষক জসিমউদ্দিন , দপ্তর সম্পাদক ইউসুফ আলী, আইসিটি সম্পাদক বেলায়েত হোসেন ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সবুজ হোসেন প্রমুখ। এসময় বক্তারা কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, শিক্ষক রাজনের হামলার ঘটনায় হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার না করা হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে। সবশেষে হামলাকারীদের অবিলম্বে বিচারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিনের বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক সমাজ।

উল্লেখ্য, সম্প্রতি শিক্ষক রাজন শিকদার স্কুল ছুটি শেষে বিকাল ৫টার দিকে বাড়িতে দিকে রওনা দেন। পথিমধ্যে পূর্বে থেকে ওৎ পেতে থাকা আলীনগর সস্তাল এলাকার চিহ্নিত বালু ব্যবসায়ী মিলন মোল্লার নেতৃত্বে পূর্ব শত্রুতার জেরে মিলন মোল্লার কয়েকজন সহযোগীরা মিলে শিক্ষক রাজন শিকদারকে একা পেয়ে রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্নস্থান জখম করে এবং তার দুই পা-একটি হাত ভেঙ্গে দেয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কালকিনি থানায় মিলন মোল্লা ও লিপি বেগমসহ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *