July 29, 2026, 6:33 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত চরসেনসাস ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাইদুল ইউসুফ জিসান বালা

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সফিকুর রহমান কিরণের স্নেহভাজন, শরীয়তপুর জেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের ঐতিহ্যবাহী বালা পরিবারের কৃতি সন্তান, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, চরসেনসাস ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ সমাজসেবক, ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক ও যুবনেতা মাইদুল ইউসুফ জিসান বালার শুভ জন্মদিন ৮ জুলাই ২০২৬।

তাঁর এই জন্মদিন উপলক্ষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, ব্যবসায়ী, ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনায় সিক্ত হন তিনি।

শুভেচ্ছাবার্তায় নেতাকর্মীরা মাইদুল ইউসুফ জিসান বালার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জনসেবামূলক কর্মকাণ্ডের আরও সাফল্য কামনা করেন। পাশাপাশি চরসেনসাস ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে তাঁর অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসা জানানো সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাইদুল ইউসুফ জিসান বালা। তিনি বলেন, মানুষের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় প্রেরণা। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন, সমাজসেবা এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *