July 29, 2026, 4:24 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

দাকোপ উপজেলা রিপোর্টার্স ক্লাব থেকে আজিজুর রহমান আজীবন বহিষ্কার

শফিকুল সরদার,​দাকোপ (খুলনা)

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দাকোপ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য আজিজুর রহমানকে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
​গত ৫ই জুলাই (রবিবার) দাকোপ উপজেলা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
​উপজেলা রিপোর্টার্স ক্লাব নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তাপস মহালদারের সভাপতিত্বে এবং ক্লাবের সাবেক সভাপতি বাকির হোসেনের সঞ্চালনায় এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।
​সভায় বক্তারা জানান, দাকোপ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য পদ বহাল থাকা অবস্থায় আজিজুর রহমান একই উপজেলায় ‘চালনা প্রেস ক্লাব’ নামে সমগোত্রীয় অন্য একটি সংগঠন প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছিলেন। যা ক্লাবের গঠনতন্ত্র ও স্বার্থের পরিপন্থী। তার এই সংগঠন বিরোধী তৎপরতার জন্য সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে আজিজুর রহমানকে রিপোর্টার্স ক্লাব থেকে আজীবন বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
​সভার শেষাংশে দাকোপ উপজেলা রিপোর্টার্স ক্লাবের আসন্ন নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও অতি দ্রুত সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *