July 29, 2026, 4:25 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

গাজীপুরের শ্রীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার :

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সমবায়ীদের মাঝে ঋণ এবং গাছের চারা বিতরণসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে গাজীপুরের শ্রীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বিআরডিবির উদ্যোগে দিবসটি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

এ সময় শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তার,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফ হোসেন  উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতা এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে সমবায়ীদের মাঝে ঋণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *