বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সমবায়ীদের মাঝে ঋণ এবং গাছের চারা বিতরণসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে গাজীপুরের শ্রীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বিআরডিবির উদ্যোগে দিবসটি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময় শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফ হোসেন উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতা এবং সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে সমবায়ীদের মাঝে ঋণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।