July 5, 2026, 3:58 pm
শিরোনাম:
শহীদ আবু সাঈদের নামে টুর্নামেন্ট উদ্বোধন করলেন মনোয়ারা বেগম বোয়ালমারীতে পাঞ্জেরী একাডেমীর পক্ষে জামাত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন বোয়ালমারীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন মধুখালীতে ভূষনা লক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যাহ্ন ভোজ সাবেক এমপি নাসির উদ্দীন কালুর জন্মদিনে শুভেচ্ছা জানালেন লন্ডন প্রবাসী বিএনপি নেতা সুলতান সরদার ‘আস্থায় অবিচল’ স্লোগানে ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা টাঙ্গাইলে ভুয়া বিলে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাইকগাছায় মৎস্য সংরক্ষণ আইনে অভিযানে ২টি অবৈধ চরপাটা জাল জব্দ ও বিনষ্ট! বারুইপুরে নাবালিকা ধর্ষনের ঘটনায় উত্তাল এলাকা, দোষীরা অধরা, বিক্ষোভ চলছে সিরাজগঞ্জ শহরের ১৫টি ওয়ার্ডে গাছ বিতরণ কর্মসূচি 

সাবেক এমপি নাসির উদ্দীন কালুর জন্মদিনে শুভেচ্ছা জানালেন লন্ডন প্রবাসী বিএনপি নেতা সুলতান সরদার

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, শরীয়তপুর জেলা পরিষদের বর্তমান প্রশাসক, শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি), বীর মুক্তিযোদ্ধা এবং শরীয়তপুরের ‘লৌহ মানব’ খ্যাত আলহাজ্ব সরদার একেএম নাসির উদ্দীন কালুর ৫ জুলাই ২০২৬ শুভ জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিনোদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সরদার পরিবারের সদস্য, লন্ডন প্রবাসী বিএনপি নেতা, সমাজসেবক, শিক্ষানুরাগী ও সাবেক ছাত্রনেতা মোঃ সুলতান সরদার।

এক শুভেচ্ছা বার্তায় সুলতান সরদার বলেন, “আলহাজ্ব সরদার একেএম নাসির উদ্দীন কালু দীর্ঘদিন ধরে শরীয়তপুরের মানুষের অধিকার, উন্নয়ন এবং বিএনপির রাজনীতিকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর সাহসী নেতৃত্ব, সততা ও জনকল্যাণমুখী কর্মকাণ্ড তাঁকে মানুষের কাছে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।”

তিনি আরও বলেন, “একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশপ্রেম এবং একজন জননেতা হিসেবে মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা আমাদের জন্য অনুকরণীয়। আমি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

শেষে তিনি আলহাজ্ব সরদার একেএম নাসির উদ্দীন কালুর জন্মদিন উপলক্ষে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মহান আল্লাহর কাছে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন।