July 4, 2026, 4:21 pm
শিরোনাম:
জাজিরা উপজেলা বাসীর কল্যাণে ও উন্নয়নে আজীবন কাজ করতে চান বিএনপি নেতা সুরুজ মাদবর নরসিংদীতে একটি বিকেল, তিনটি প্রাণ, আজীবনের শোক ময়মনসিংহের বিভিন্ন, উপজেলায় মোবাইল কোর্ট: মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে কারাদণ্ড, অর্থদণ্ড সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস-এর সহকারী লিডার ট্রেইনার নিযুক্ত হলেন নন্দিতা দাস; সর্বস্তরের অভিনন্দন এডিবির প্রতিনিধি দলের সাথে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের মতবিনিময় শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নে খালের পলি অপসারণ কাজ পরিদর্শন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম ‎​কামারখন্দে ৩ দিনব্যাপী ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপনঃ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী তারাতলা কান্ডে উদ্ধার কাজে যুক্ত ব্যাক্তিদের সম্মান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাকদ্বীপে, মথুরাপুর বিজেপি র ১, নাম্বার মন্ডল কমিটির প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস-এর সহকারী লিডার ট্রেইনার নিযুক্ত হলেন নন্দিতা দাস; সর্বস্তরের অভিনন্দন

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, ‎সিরাজগঞ্জ

‎সিরাজগঞ্জের কৃতী সন্তান নন্দিতা দাস বাংলাদেশ স্কাউটস-এর সহকারী লিডার ট্রেইনার (ALT) নিযুক্ত হয়েছেন। তাঁর এই গৌরবময় অর্জনে সিরাজগঞ্জের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। ​নন্দিতা দাস সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এবং সিরাজগঞ্জ কলেজের সাবেক গণিত বিভাগের প্রভাষক নৃপেন্দ্র কৃষ্ণ দাস-এর সুযোগ্য কন্যা। ‎​তাঁর এই সাফল্যে স্কাউটিং আন্দোলনে সিরাজগঞ্জ জেলার অবস্থান আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিক্ষক পরিবারের সন্তান নন্দিতা দাসের এই অর্জনে তাঁর সহকর্মী,শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। ​ভবিষ্যতে তিনি স্কাউট আন্দোলনের গতিশীলতা বজায় রাখতে এবং তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।