সিরাজগঞ্জের কৃতী সন্তান নন্দিতা দাস বাংলাদেশ স্কাউটস-এর সহকারী লিডার ট্রেইনার (ALT) নিযুক্ত হয়েছেন। তাঁর এই গৌরবময় অর্জনে সিরাজগঞ্জের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। নন্দিতা দাস সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এবং সিরাজগঞ্জ কলেজের সাবেক গণিত বিভাগের প্রভাষক নৃপেন্দ্র কৃষ্ণ দাস-এর সুযোগ্য কন্যা। তাঁর এই সাফল্যে স্কাউটিং আন্দোলনে সিরাজগঞ্জ জেলার অবস্থান আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিক্ষক পরিবারের সন্তান নন্দিতা দাসের এই অর্জনে তাঁর সহকর্মী,শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। ভবিষ্যতে তিনি স্কাউট আন্দোলনের গতিশীলতা বজায় রাখতে এবং তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।