July 4, 2026, 4:22 pm
শিরোনাম:
জাজিরা উপজেলা বাসীর কল্যাণে ও উন্নয়নে আজীবন কাজ করতে চান বিএনপি নেতা সুরুজ মাদবর নরসিংদীতে একটি বিকেল, তিনটি প্রাণ, আজীবনের শোক ময়মনসিংহের বিভিন্ন, উপজেলায় মোবাইল কোর্ট: মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে কারাদণ্ড, অর্থদণ্ড সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস-এর সহকারী লিডার ট্রেইনার নিযুক্ত হলেন নন্দিতা দাস; সর্বস্তরের অভিনন্দন এডিবির প্রতিনিধি দলের সাথে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের মতবিনিময় শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নে খালের পলি অপসারণ কাজ পরিদর্শন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম ‎​কামারখন্দে ৩ দিনব্যাপী ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপনঃ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী তারাতলা কান্ডে উদ্ধার কাজে যুক্ত ব্যাক্তিদের সম্মান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাকদ্বীপে, মথুরাপুর বিজেপি র ১, নাম্বার মন্ডল কমিটির প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

নরসিংদীতে একটি বিকেল, তিনটি প্রাণ, আজীবনের শোক

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী

একটি পুকুর, কয়েক মুহূর্তের অসতর্কতা, তারপর তিনটি ছোট্ট প্রাণের নিথর দেহ—এভাবেই শেষ হয়ে যায় কত পরিবারের স্বপ্ন।
দেশে পানিতে ডুবে শিশু মৃত্যুর মিছিল যেন দীর্ঘ থেকেই দীর্ঘতর হচ্ছে। প্রতিদিনই কোথাও না কোথাও শোকের মাতম উঠছে, অথচ একটু সচেতনতা হয়তো বাঁচিয়ে দিতে পারত অমূল্য জীবনগুলো।
এমনই এক হৃদয়বিদারক ঘটনায় নরসিংদীর মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা।
মারা যাওয়া শিশুরা হলো—চর আহমদপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুফাচ্ছেরের মেয়ে সুমাইয়া (১৩)। এদের মধ্যে ফাতেমা ও আশামনি স্থানীয় খোরশেদ মিয়ার নাতনি এবং সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে। নিহতদের মধ্যে দুজন কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণি এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ওই তিন শিশু বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময় পার হলেও তারা পানি থেকে না ওঠায় বাড়ির অন্য এক ছোট শিশু বিষয়টি পরিবারকে জানায়। পরে স্বজন ও স্থানীয় লোকজন পুকুরে নেমে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করেন। স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পথেই তিন শিশুর মৃত্যু হয়।
এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চর আহমদপুর গ্রামের বাতাস।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সন্ধ্যা নাগাদ পুলিশ বিষয়টি জানতে পেরেছে। এটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”