July 4, 2026, 2:24 pm
শিরোনাম:
এডিবির প্রতিনিধি দলের সাথে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের মতবিনিময় শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নে খালের পলি অপসারণ কাজ পরিদর্শন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম ‎​কামারখন্দে ৩ দিনব্যাপী ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপনঃ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী তারাতলা কান্ডে উদ্ধার কাজে যুক্ত ব্যাক্তিদের সম্মান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাকদ্বীপে, মথুরাপুর বিজেপি র ১, নাম্বার মন্ডল কমিটির প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন গাইবান্ধায় সুস্বাদু আঙ্গুর চাষ হচ্ছে ময়মনসিংহ জেলা প্রশাসন, এর নির্দেশনায় বিভিন্ন উপজেলায় একাধিক মোবাইল কোর্ট পরিচালনা গাইবান্ধায় ইয়াবা সেবনকালে দুই যুবক গ্রেফতার জিয়ানগরে বলেশ্বর নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত

জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মাইনুল ইসলাম ফরাজী

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজ-এর এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাইনুল ইসলাম ফরাজী। গত ২ জুলাই ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা’র কলেজ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

শিক্ষা বোর্ডের অনুমোদিত এডহক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইনুল ইসলাম ফরাজী। এছাড়া সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন সিরাজ উদ্দিন এবং অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন শেখ মো. মোখলেছুর রহমান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সদস্য সচিব হিসেবে কমিটির দায়িত্ব পালন করবেন।

জানা যায়, মাইনুল ইসলাম ফরাজী বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী সাবেক ছাত্রনেতা।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার সক্রিয় ভূমিকার পাশাপাশি তিনি জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের ঐতিহ্যবাহী ফরাজী পরিবারের কৃতি সন্তান হিসেবেও পরিচিত।

এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এ বিষয়ে মাইনুল ইসলাম ফরাজী বলেন, “এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণের জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো।”

বোর্ড সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের নিয়মিত গভর্নিং বডি গঠনের পূর্ব পর্যন্ত এই এডহক কমিটি দায়িত্ব পালন করবে। যোগদানের তারিখ থেকে কমিটির মেয়াদ ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহল মনে করছেন, নতুন এডহক কমিটির নেতৃত্বে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আসবে এবং শিক্ষার পরিবেশ হবে আরও সুসংগঠিত, গতিশীল ও মানসম্মত।