July 3, 2026, 4:30 pm
শিরোনাম:
দৈনিক স্বদেশ বিচিত্রা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ খুলনা বিভাগীয় অফিস উদ্বোধন ‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগ শুরু, প্রথম দিনে কাগজপত্র যাচাই ও শারীরিক মাপ গ্রহণ কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার, অস্ত্র ও প্রাইভেটকার জব্দ গলাচিপায় চোরাই মালামালসহ পেশাদার চোর শাওন ঘরামী গ্রেপ্তার একই সড়ক দুর্ঘটনায় তিন প্রজন্মের বিদায় পূবাইলে সরকারি খাদ্য সহায়তা: দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ দিরাইয়ে জমি বিরোধে দুই বছর ধরে বাড়িছাড়া পাঁচ ভাইয়ের পরিবার পূবাইলে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্রিজের টোল আদায় বন্ধে রাস্তা অবরোধ- জনদুর্ভোগে জনসাধারণ

মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগ শুরু, প্রথম দিনে কাগজপত্র যাচাই ও শারীরিক মাপ গ্রহণ

মনোয়ার আলম,কুলাউড়া (মৌলভীবাজার)

মৌলভীবাজার, ২৭ জুন: বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে জুন-২০২৬ ব্যাচের নিয়োগ কার্যক্রম মৌলভীবাজার জেলায় শনিবার সকালে শুরু হয়েছে।
সকাল ৮টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে এ নিয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মো. মনিরুল ইসলাম।
প্রথম দিনে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপারের তত্ত্বাবধানে পুরো কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
দিনের কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশে আগামী দিনের মাঠ পরীক্ষার প্রস্তুতি ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।
জানা গেছে, রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি তানভীর আহমদ, নিয়োগ বোর্ডের সদস্য ও সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু, মেডিকেল অফিসার ডা. শুভ্র তুষার সিংহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।