July 3, 2026, 2:03 pm
শিরোনাম:
পূবাইলে সরকারি খাদ্য সহায়তা: দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ দিরাইয়ে জমি বিরোধে দুই বছর ধরে বাড়িছাড়া পাঁচ ভাইয়ের পরিবার পূবাইলে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্রিজের টোল আদায় বন্ধে রাস্তা অবরোধ- জনদুর্ভোগে জনসাধারণ রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাংক বিতরণ, উদ্বোধন করলেন শেখ ফরিদুল ইসলাম সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে থাকা চিকিৎসক, ভিডিও ফাইরাল মিরপুর জিয়া কলেজের প্রিন্সিপাল আলমগীরের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় ত্রিশাল উপজেলার কৃষকের মাঝে বীজ ও সার প্রণোদনা বিতরণ মেসির জন‍্য কেপ ভার্দের বিশেষ উপহার পাইকগাছায় জেলা পরিষদের প্রকল্পের চিঠি হস্তান্তর ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ!

পূবাইলে সরকারি খাদ্য সহায়তা: দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ

জাহিদ হাসান প্রভাস,পূবাইল (গাজীপুর)

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন তালটিয়া এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে প্রত্যেককে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। এ সময় উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, সাধারণ সম্পাদক হারুন সরকার, সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ, থানা বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার,পূবাইল থানা বিএনপির সদস্য আসাদ হোসেন বুলবুল, সাখাওয়াত হোসেন খোকন, পূবাইল থানা যুবদলের সদস্য সচিব আবুল হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক চাপে নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে সরকারের মানবিক সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তাদের ভাষ্য, এ ধরনের সহায়তা নিত্যপ্রয়োজনীয় খাদ্য সংগ্রহে স্বস্তি এনে দেয় এবং সংকটময় সময়ে পরিবার পরিচালনায় সহায়ক ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়িত হলে দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচির সুফল আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। তবে তারা প্রকৃত উপকারভোগী নির্বাচন এবং বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।