July 3, 2026, 5:18 pm
শিরোনাম:
দৈনিক স্বদেশ বিচিত্রা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ খুলনা বিভাগীয় অফিস উদ্বোধন ‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগ শুরু, প্রথম দিনে কাগজপত্র যাচাই ও শারীরিক মাপ গ্রহণ কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার, অস্ত্র ও প্রাইভেটকার জব্দ গলাচিপায় চোরাই মালামালসহ পেশাদার চোর শাওন ঘরামী গ্রেপ্তার একই সড়ক দুর্ঘটনায় তিন প্রজন্মের বিদায় পূবাইলে সরকারি খাদ্য সহায়তা: দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ দিরাইয়ে জমি বিরোধে দুই বছর ধরে বাড়িছাড়া পাঁচ ভাইয়ের পরিবার পূবাইলে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্রিজের টোল আদায় বন্ধে রাস্তা অবরোধ- জনদুর্ভোগে জনসাধারণ

দৈনিক স্বদেশ বিচিত্রা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ খুলনা বিভাগীয় অফিস উদ্বোধন

খুলনা জেলা থেকে:

দৈনিক স্বদেশ বিচিত্রা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ খুলনা বিভাগীয় অফিস আজ উদ্বোধন করা হয়। ঐক্য শান্তি শৃঙ্খলা আদর্শের উপর গড়ে উঠেছে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন এক বন্ধন। সেই বন্ধনকে অক্ষুন্ন রেখে আজ উদ্বোধন করা হয় খুলনা বিভাগীয় অফিস, রোড নাম্বার – ২১ /২৫ বাড়ি- নাম্বার ৪১১ নিরালা আবাসিক, খুলনায় আজ থেকে দৈনিক স্বদেশ বিচিত্রা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ খুলনা বিভাগীয় কমিটি সকল কার্যক্রম পরিচালনা করা হবে। আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ খুলনা বিভাগীয় কমিটির সভাপতি ও দৈনিক স্বদেশ বিচিত্রা বিভাগীয় ব্যুরো চীফ প্রভাষক স্বদেশ সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির বিভাগীয় প্রধান উপদেষ্টা খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ শেখ আমির হোসেন ,সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক স্বদেশ বিচিত্রার বিভাগীয় স্টাফ রিপোর্টার এসএম নাজমুল হাসান। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, দৈনিক অনির্বাণ পত্রিকার নির্বাহী সম্পাদক গোলাম মোস্তফা, চিত্রশিল্পী ও সংগঠক মিলন বিশ্বাস, কমিটির সহ-সভাপতি যথাক্রমে অধ্যক্ষ মল্লিক ওয়াহিদুজ্জামান, খান তরিকুল ইসলাম, এডভোকেট মোঃ মোস্তফা বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ ইব্রাহিম মনির, মোহাম্মদ ইমন শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ আকরাম মল্লিক, সহ সংগঠনিক সম্পাদক পলাশ সরকার, অর্থ সম্পাদক মোঃ রায়ান তামিম, দপ্তর সম্পাদক মোঃ কামাল আহমেদ, মোহাম্মদ ডাবলু হোসেন, মিজানুর রহমান লিটন, মোহাম্মদ বাকির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।