July 2, 2026, 2:35 pm
শিরোনাম:
হরিদাস চন্দ্র তরণী দাসের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন কমলনগরে এক রাতে সাংবাদিকের বাড়িসহ ১০টি বসতঘরে দুর্ধর্ষ চুরি: নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার লুট আজ থেকে শুরু পশ্চিম বাংলার প্রতিটি থানায় হেল্প মহিলা পুলিশ সাঘাটায় সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি মুকুল গাজীপুর থেকে গ্রেপ্তার, পাইকগাছায় জেলা পরিষদের প্রকল্পের চিঠি হস্তান্তর ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ! পূবাইলে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১, পালিয়েছে আরও ২-৩ জন সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ তিস্তা মহাপরিকল্পনা একনেক অনুমোদনের দাবিতে তিস্তাপাড়ে গণসমাবেশ ও আলোর মিছিল চরকুমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তায় এগিয়ে আহমুদুর রহমান সম্রাট মোল্লা

চরকুমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তায় এগিয়ে আহমুদুর রহমান সম্রাট মোল্লা

শরীয়তপুর প্রতিনিধি:

আসন্ন চরকুমারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় রয়েছেন, শরীয়তপুর জেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, সখিপুর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এবং ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের কৃতি সন্তান আহমুদুর রহমান সম্রাট মোল্লা। স্থানীয় জনমত ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি বর্তমানে জনপ্রিয়তার দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন।

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি মোঃ সফিকুর রহমান কিরনের স্নেহভাজন হিসেবে পরিচিত চরকুমারিয়া ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনীত (ধানের শীষের) সাবেক চেয়ারম্যান প্রার্থী আহমুদুর রহমান সম্রাট মোল্লা দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। তৃণমূল রাজনীতিকে সুসংগঠিত করা, দলীয় কর্মীদের পাশে থাকা এবং সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার ফলে তিনি ইতোমধ্যেই জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চরকুমারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং জনগণের সুখে-দুঃখে পাশে থেকে নিজেকে একজন মানবিক ও দায়িত্বশীল নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক উন্নয়নমূলক কাজে তার সক্রিয় অংশগ্রহণ এলাকাবাসীর কাছে তাকে আরও জনপ্রিয় করে তুলেছে।

এলাকার সাধারণ মানুষের ভাষ্য, আহমুদুর রহমান সম্রাট মোল্লা শুধু রাজনৈতিক পরিচয়ে সীমাবদ্ধ নন; তিনি একজন সৎ, কর্মীবান্ধব, জনদরদী এবং উন্নয়নমুখী নেতা। তার নেতৃত্বে চরকুমারিয়া ইউনিয়নে উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতির নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে মনে করছেন অনেকেই।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে সম্রাট মোল্লার সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক বিচক্ষণতা এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক তাকে চেয়ারম্যান পদে একজন শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং নির্বাচনী মাঠে তিনি ব্যাপক সমর্থন পাচ্ছেন বলে জানা গেছে।

চরকুমারিয়া ইউনিয়নের সচেতন মহল মনে করছেন, একজন তরুণ, উদ্যমী ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে আহমুদুর রহমান সম্রাট মোল্লা নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

এদিকে আগামীর পথচলায় চরকুমারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন, আহমুদুর রহমান সম্রাট মোল্লা।