October 8, 2026, 7:47 pm

শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক এর শিক্ষার্থীদের মাঝে খুলনা জেলা প্রশাসক লাল সবুজের পোশাক বিতরন করেন

ইমন,রুপসা,খুলনা 

বুধবার ০১-০৭-২০২৬ তারিখে খুলনা শিশু একাডেমির শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক এর শিক্ষার্থীদের মাঝে লাল সবুজের পোশাক বিতরন করেন খুলনার জেলা প্রশাসক জনাব হুরে জান্নাত।এসময় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা এর পরিচালক মোঃ সাদ্দাম হোসেন সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন।আরো উপস্থিত ছিলেন শিশু একাডেমির সকল শিক্ষার্থী এবং তাদের অভিভাবক গন। লাল সবুজের পোশাক জেলা প্রশাসক জনাব হুরে জান্নাত মহোদয় এর নিকট থেকে এক এক করে সবাই গ্রহন করে এবং সাথে সাথে তা পরিধান করে এক আনন্দের বহিঃপ্রকাশ করে শিক্ষার্থীরা।এই লাল সবুজের পোশাক পেয়ে শিক্ষার্থীদের অভিভাবক গন ও আনন্দ প্রকাশ করেন।