June 30, 2026, 7:39 pm
শিরোনাম:
কাশিয়ানীতে শতাধিক কৃষক-কৃষাণীর অংশ গ্রহনে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত শম্ভুগঞ্জ ইউ. সি. উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহে তথ্য অফিস সরকারের অগ্রাধিকার কর্মসূচি গুলোর জনমুখিতা তুলে ধরে প্রেস ব্রিফিং ময়মনসিংহ পুলিশ সুপার কর্তৃক ত্রিশাল সার্কেল অফিস পরিদর্শন মিরপুর মিল্লাত ক্যাম্পে বাসা ভাড়ার আড়ালে স্বর্ণ চোরাচালান! গাইবান্ধায় ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত চৌদ্দগ্রাম পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে ১৪৪ ধারা জারি, বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সহযোগিতা চাইলেন সভাপতি উজ্জ্বল সিকদার গাইবান্ধায় ডিবির মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ৩ জন আটক

কাশিয়ানীতে শতাধিক কৃষক-কৃষাণীর অংশ গ্রহনে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

সাইফুল হাসান,কাশিয়ানী (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের কাশিয়ানীতে ফসলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা ও কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষে শতাধিক কৃষক-কৃষাণীর অংশ গ্রহনে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন, ফর নিউট্রিশন, এন্টারপ্রেনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের” আওতায় দিনব্যাপী এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মিয়ার সভাপতিত্বে, অতিথি হিসেবে উপস্থিত থেকে কংগ্রেসে পার্টনার প্রকল্পের ফরিদপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ হাফিজ হাসান, কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাজী এজাজুল করিম, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা, উপজেলা সমবায় অফিসার মোরাদ আলী, বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।