June 25, 2026, 6:07 pm
শিরোনাম:
গাইবান্ধায় ব্র্যাকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, শিক্ষাপ্রতিষ্ঠানে চারা বিতরণ রামপাল সরকারি কলেজে এইস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নির্বাচন কমিশন কর্তৃক আর্থিকসহায়তা চেক প্রদান অনুষ্ঠান ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন জমজমাট: আওয়ামী লীগ প্রার্থীর বিনা ভোটে জয়, ক্ষুব্ধ বিএনপি ভোটাররা ঝুঁকছেন জামায়াতে! ভ্রমণ ও সাংবাদিকতায় সমান পদচারণায় হাসিমাখা মুখে এগিয়ে চলছেন বিটিএসএফ মহাসচিব শাওন নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিম নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন, খুলনায় একদিনের সফরে, জেলা ও মহানগর বিএনপি’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ বিতরণ! টাঙ্গাইলে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিন্টুর পিতার ইন্তেকাল

রামপাল সরকারি কলেজে এইস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল, বাগেরহাট

বাগেরহাটের রামপালের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রামপাল সরকারি ডিগ্রি কলেজের এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রবেশ পত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।

২৫ জুন (বৃহস্পতিবার) সকাল সাড়ে দশটায় উক্ত প্রতিষ্ঠানের মিলনায়তনে অধ্যক্ষ আব্দুল হান্নান মোল্লা এর সভাপতিত্বে ও প্রভাষক জীবণ দ্যুতি চক্রবর্তী এর সঞ্চালনায় অনুষ্ঠানে পরীক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন রামপাল সরকারি ডিগ্রি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুর রহমান,শরীর চর্চা বিভাগের প্রভাষক মোঃ তাহিদুল ইসলাম , অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ শহিদুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক আরিফা সুলতানা,বাংলা বিভাগের প্রভাষক দ্বিপ্তি রাণী মন্ডল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জোহরা সুলতানা ও বিদায়ী শিক্ষার্থীবৃন্দু ।

এসময় আরো উপস্থিত ছিলেন এইস এস সি ২০২৬ এর জেনারেল ও বিএমটি শাখার শিক্ষার্থী ও অনন্য শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এসময় এইস এস সি ২০২৬ এর শিক্ষার্থীদের মাঝে প্রবেশ পত্র বিতরণ ও একটি স্কেল,একটি কলম এবং আকর্ষণীয় একটি ফাইল উপহার দেওয়া হয়।

বক্তব্যে শিক্ষার্থীরা বলেন আমাদের এই ছোট্ট জীবনে কিছুই জানা ছিলো না আমাদের শিক্ষকবৃন্দ আমাদের নিজেদের সন্তানের মতো
পরম স্নেহে শিক্ষা প্রদান করেছে এই বিদ্যাপীঠ আমাদের শিখিয়েছে জীবনের আসল মানে চিনিয়েছে এ পৃথিবী , চির কৃতজ্ঞতা প্রকাশ করছি এই শিক্ষাপিঠ এবং শিক্ষকবৃন্দ আমাদের চির ঋণী করে রেখেছে যা কখনো শোধ হবেনা তবে শিক্ষাজীবনে ও কর্মজীবনে উন্নত করে তাদের মুখে হাসি ফুটিয়ে কিছু টা হলেও এর প্রতিদান দেওয়া আমাদের কর্তব্য।

এসময় শিক্ষকবৃন্দ তাদের বক্তব্যে বলেন তোমরা
দীর্ঘ দিন ধরে এখানে লেখাপড়া করেছো তোমরা আমাদের সন্তানদের মতো , তোমাদের কাছে একটাই চাওয়া জীবণে বড় হও মানুষের মতো মানুষ হও যেন তোমাদের নিয়ে আমরা গর্ব
করতে পারি এটাই হবে আমাদের জন্য সব থেকে বড় পাওয়া। তোমরা পরীক্ষার হলে সকল নিয়মনীতি যথাযথ ভাবে অনুসরণ করবে এবং সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো একটি ফল করে এই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবে বলি আশা করি
আমাদের মনের গভীর থেকে তোমাদের জন্য দোয়া রইল ।