June 25, 2026, 3:57 pm
শিরোনাম:
নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিম নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন, খুলনায় একদিনের সফরে, জেলা ও মহানগর বিএনপি’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ বিতরণ! টাঙ্গাইলে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিন্টুর পিতার ইন্তেকাল বাঁশখালীতে চাম্বল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত মারুফুল হক চৌধুরী মধুখালীতে আগুনে পুড়ে নিঃস্ব ডেকরেটর ব্যবসায়ী ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সংবর্ধনা প্রাইম লাইফ ইন্সুইরেন্স বাঁশখালী সার্ভিস সেন্টারে ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত, নতুন প্রিমিয়াম হিসেবে জমা ৯ লক্ষ টাকা পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার’স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন এক সাথে আওয়াজ তুলি মাদককে না বলি!!

পূবাইলে টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

জাহিদ হাসান প্রভাস, পূবাইল (গাজীপুর)

গাজীপুর মহানগরীর পূবাইল থানার হায়দরাবাদ (পূবেরটেক) এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মো. মামুন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে শিশুটি বাড়ির বাইরে একা অবস্থান করছিল। এ সুযোগে অভিযুক্ত মো. মামুন তাকে টাকার প্রলোভন দেখিয়ে অনৈতিক প্রস্তাব দেয়। শিশুটি প্রস্তাবে রাজি না হয়ে দ্রুত নিজের বাড়ির দিকে ছুটে গেলে অভিযুক্ত তাকে পেছন থেকে জাপটে ধরে বলে অভিযোগ ওঠে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানির চেষ্টা করে। পরে বিষয়টি শিশুটি পরিবারের সদস্যদের জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা হায়দরাবাদ চৌরাস্তা এলাকায় অভিযুক্তকে ডেকে এনে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পূবাইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়।

পরবর্তীতে ভুক্তভোগী শিশুটির মা পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন,ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে পূবাইল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে থানাহাজতে রাখা হয়েছে। আগামীকাল আদালতে প্রেরণ করা হবে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।