June 25, 2026, 5:12 pm
শিরোনাম:
রামপাল সরকারি কলেজে এইস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে নির্বাচন কমিশন কর্তৃক আর্থিকসহায়তা চেক প্রদান অনুষ্ঠান ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন জমজমাট: আওয়ামী লীগ প্রার্থীর বিনা ভোটে জয়, ক্ষুব্ধ বিএনপি ভোটাররা ঝুঁকছেন জামায়াতে! ভ্রমণ ও সাংবাদিকতায় সমান পদচারণায় হাসিমাখা মুখে এগিয়ে চলছেন বিটিএসএফ মহাসচিব শাওন নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিম নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন, খুলনায় একদিনের সফরে, জেলা ও মহানগর বিএনপি’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ বিতরণ! টাঙ্গাইলে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিন্টুর পিতার ইন্তেকাল বাঁশখালীতে চাম্বল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত মারুফুল হক চৌধুরী

পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ বিতরণ!

বি.সরকার, পাইকগাছা (খুলনা)

পাইকগাছায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান (উফশী) এর বীজ ও রাসায়নিক সার, বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় গাছ/বৃক্ষের চারা, জৈব সার (গোবর) ও অন্যান্য উপকরণ, সব্জির বীজ সহ রাসায়নিক সার, ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৫’শ কৃষকের মাঝে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের আওতায় বিনামূল্যে উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
জানাগেছে, ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকের মাঝে কৃষি পুনর্বাসন ও প্রনোদণা কর্মসূচি বাস্তবায়নে বিনামূল্যে এসব উপকরণ বিতরন করা হয়েছে।
২৫ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেনের সভাপতিত্বে এবং স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা। এছাড়াও উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপকার ভোগী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ২৫ শত জন নির্বাচিত কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন জানান, প্রণোদনা হিসেবে প্রতিটি কৃষককে ৫ কেজি উন্নত মানের আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া ৭ হাজার ৭ শত নারকেল চারা ৬৫% কৃষক, ৩৫% প্রতিষ্ঠান কে ৫টি করে বৃক্ষ, চারা প্রতি ১টি লাঠি এবং ৩০ কেজি করে জৈব সার (গোবর) দেয়া হয়েছে।