June 25, 2026, 3:53 pm
শিরোনাম:
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন, খুলনায় একদিনের সফরে, জেলা ও মহানগর বিএনপি’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ বিতরণ! টাঙ্গাইলে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিন্টুর পিতার ইন্তেকাল বাঁশখালীতে চাম্বল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত মারুফুল হক চৌধুরী মধুখালীতে আগুনে পুড়ে নিঃস্ব ডেকরেটর ব্যবসায়ী ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকা চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সংবর্ধনা প্রাইম লাইফ ইন্সুইরেন্স বাঁশখালী সার্ভিস সেন্টারে ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত, নতুন প্রিমিয়াম হিসেবে জমা ৯ লক্ষ টাকা পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার’স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন এক সাথে আওয়াজ তুলি মাদককে না বলি!! গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার কাভার্ড ভ্যান

টাঙ্গাইলে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিন্টুর পিতার ইন্তেকাল

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক আজবেলা পত্রিকার সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিন্টুর পিতা আলহাজ আব্দুল হালিম (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৪ জুন) রাতে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম আলহাজ আব্দুল হালিম টাঙ্গাইল পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাজিপুর এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ কন্যা ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে টাঙ্গাইল পৌরসভার কাজিপুর এলাকার মাদ্রাসা পাড়া গোরস্থানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাজায় অংশ নেওয়া ব্যক্তিরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে আলহাজ আব্দুল হালিমের মৃত্যুতে টাঙ্গাইলের সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।