দীর্ঘ কয়েক বছর পর খুলনা মহানগরের অধিকাংশ রাস্তাগুলো ফুলে ফুলে ভোরে উঠেছে। মহানগরী ময়লাপোতা মোড় থেকে খুলনা জিরো পয়েন্ট পর্যন্ত ৪ কিলোমিটার ফোরলেন রাস্তার মধ্য দিয়ে হরেক রকম ফুল ফুটে শোভা বর্ধন করছে মহানগরী শেরেবাংলা রোড।দেশী-বিদেশি অনেক প্রকারের ফুল লাগানো হয়েছে মহানগরীর অধিকাংশ প্রধান সড়কগুলোতে।খুলনা সড়ক বিভাগ থেকে জানা যায় দুই বছর আগে শেরে বাংলা সড়কের মাঝে বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো হয়। গত বছর হালকা পরিসরে ফুল ফুটলেও এবছর বর্ষা শুরুতে ব্যাপক আকারে ফুল ফুটতে শুরু করেছে।অধিকাংশ পথচারী চলার পথে ছবি তুলে মনের ভাব প্রকাশ করছে।পথচারীদের সাথে কথা বলে জানা যায় সকলের নৈতিক দায়িত্ব ফুল না ছিড়ে ফুলকে সংরক্ষণ করা। তবে অভিযোগ তুলেছে নিরালার পার্শ্ববর্তী কিছু গরু মুক্ত ভাবে রাস্তায় বিচরণ করার কারণে অনেক ফুলের গাছ খেয়ে ফেলেছে।সিটি কর্পোরেশনের সুদৃষ্টি হলে এ গরুগুলো বন্ধ করা সম্ভব। অপরদিকে জিরো পয়েন্টে বসছে নান্দনিক সোলার ট্রি। সড়ক বিভাগ খুলনা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তানিমুল হক বলেন প্রথমে আমরা দুবাই থেকে সোলার ট্রি আনার সিদ্ধান্ত নিই, পরবর্তীতে সেটি ভারত থেকে আনা হচ্ছে।এটি সূর্যের আলোতে চার্চ নিয়ে রাতে সক্রিয়ভাবে চলবে। এটি চালু বা বন্ধ করতে হবে না।বাতিটি লাগানোর পরে নিচে অংশভিত্তিক সবুজ মেন্দি ফুলের চারা লাগানো হবে। আশা করি কাজ শেষ হওয়ার পরে খুলনা প্রবেশদ্বার অন্যরকম দেখাবে বলে মনে করছি।।