June 24, 2026, 1:59 pm
শিরোনাম:
গাইবান্ধা শহরে দুর্ধর্ষ চুরি: নগত টাকা-স্বর্ণালঙ্কার লুট, দ্রুত গ্রেপ্তারের দাবি কয়রায় কলেজ কর্মচারীর ওপর হামলা, কানের পর্দা ক্ষতিগ্রস্তের অভিযোগ; থানায় জিডি, দোষীদের বিচারের দাবি গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত, এলাকায় উত্তেজনা প্রতিরক্ষায় কোনো ছাড় দেবে না ইরান তবে কি এই বিশ্বকাপেই মুখোমুখি হচ্ছেন মেসি-রোনালদো ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে হতাশা: সাগর থেকে খালি ফিরছে ট্রলার, বিপাকে জেলে ও ব্যবসায়ীরা বারিতে নতুন উদ্ভাবিত প্রযুক্তি বিষয়ক ১৪ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাকৃবি বিশ্বে অবস্থান ৪০১-৬০০তম

কয়রায় কলেজ কর্মচারীর ওপর হামলা, কানের পর্দা ক্ষতিগ্রস্তের অভিযোগ; থানায় জিডি, দোষীদের বিচারের দাবি

কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলায় কপোতাক্ষ মহাবিদ্যালয়ের এক কর্মচারীর ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় তরুণ মন্ডল ও তার ছেলে তূর্য মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বিজন বাহাদুর কয়রা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন তিনি কর্মস্থল কপোতাক্ষ মহাবিদ্যালয়ে যাওয়ার পথে তূর্য মন্ডল তার চলাচলরত গাড়ির পথরোধ করেন। পরে তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে বাড়ির সামনে নিয়ে চড়-থাপ্পড়সহ শারীরিকভাবে মারধর করা হয়। এতে তার কানে গুরুতর আঘাত লাগে এবং চিকিৎসকের পরীক্ষায় কানের পর্দা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি জানা যায়।
অভিযোগে আরও বলা হয়, এর আগেও গত বছর একটি সালিশ বৈঠকে তরুণ মন্ডল তাকে মারধর করে আহত করেন এবং তাকে ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। আইনগত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টার অভিযোগও করেন তিনি।
ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এমনকি গভীর রাতে ফোন করে তার বাবাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। এছাড়া তার মাকেও অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিজন বাহাদুর দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত তরুণ মন্ডল ও তূর্য মন্ডলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।