June 23, 2026, 7:31 pm
শিরোনাম:
শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত কে র‌্যাব-১৪ এর অভিযানে গ্রেফতার নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কমলনগর মাদক বিক্রির প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম, থানায় এজাহার আসন্ন এইচএসসি /আলিম /এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা/২৬সুষ্ঠু ভাবে অনুষ্ঠানের লক্ষ্য মত বিনিময় সভা নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে ও গুপ্ত স’ন্ত্রা’সের প্রতিবাদে চৌদ্দগ্রাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎শাহজাদপুরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় গাছ/বৃক্ষের চারা,সার ও উপকরণ বিতরণ কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬ গলাচিপায় পরিত্যক্ত কার্টন থেকে অপরিপক্ব নবজাতকের লা/শ উদ্ধার প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) বিকেল ৩টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের এসআই (নিঃ) মো. কামরুল হাসান ও এএসআই (নিঃ) মো. আলামিন হোসেন মহানগরের বাসন থানাধীন নাওজোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন জিং হং গার্মেন্টসের মূল ফটকের সামনে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে আশরাফুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা। ঘটনাস্থল থেকে ইয়াবাগুলো আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আটক আশরাফুল ইসলামের পিতা মো. আব্দুল হামিদ মুকুল এবং মাতা মোছা. জরিনা বেগম। তার স্থায়ী ঠিকানা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কলেজ রোড এলাকায়। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের বাসন থানার দিঘীরচালা এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
এ বিষয়ে গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল, পিপিএম বলেন, “গতকাল বিকেলে ৪০০ পিস ইয়াবাসহ আশরাফুল নামের একজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল, পিপিএম-এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।