June 22, 2026, 10:47 pm
শিরোনাম:
‎সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জয়ন্তী শুরু রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু গাইবান্ধায় শিবির নেতা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ ময়মনসিংহে গুজব প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠানের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত শরীয়তপুর সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও শো ও আলোচনা সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে জামায়াতের অর্থায়নে সড়ক সংস্কার কাজের উদ্বোধন চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার পাইকগাছা কপোতাক্ষ নদের স্রোতে নিখোঁজ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাত্রলীগ কর্মি ডিবি পুলিশ হেফাজতে মৃত্যু মধুখালীতে জানাজায় মানুষের ঢল-সড়ক অবরোধ

শরীয়তপুর সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও শো ও আলোচনা সভা অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদে তৃণমূল পর্যায়ে নারী ও পুরুষ দের বিকাশ ও বিচারিক সেবা সকলের দ্বোর গড়ায় পৌছে দিতে গ্রাম আদালত বিষয়ক ভিডিও শো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন ২০২৬) সকাল সাড়ে ১০ টায় আংগারিয়া ইউনিয়ন পরিষদে ভিডিও শো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গ্রাম আদালত কার্যক্রমের ব্যাপক প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের নির্দেশনা ও সমন্বয় সভায় সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ মানুষকে বিশেষ করে পিছিয়ে পড়া নারী ও পুরুষদেরকে গ্রাম আদালত প্রকল্পের সুবিধার আওতায় আনতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইউনিয়নের গ্রামে ও মহল্লা পর্যায়ে গ্রাম আদালতের চলমান কার্যক্রমকে আরো বেশি প্রচার এবং সর্ব মহলে আলোচনা করাই এই ভিডিও শো প্রধান লক্ষ্য।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, চেয়ারম্যান , আংগারিয়া ইউনিয়ন পরিষদ।সভাপতিত্ব করেন, শাহিনা আক্তার প্রশাসনিক কর্মকর্তা, আংগারিয়া ইউনিয়ন পরিষদ।
এসময় উপস্থিত ছিলেন, অছিমন নেছা, এএসিও, আংগারিয়া ইউনিয়ন পরিষদ সহ সাংবাদিকবৃন্দ।

ভিডিও শো এবং আলোচনা সভা পরিচালনা করেন, গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ জামাল উদ্দিন।