June 21, 2026, 8:10 am
শিরোনাম:
গরিব মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান অ্যাডভোকেট খাতুনে জান্নাত বন্যা সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী পার্কিংয়ে রাখা সিএনজি নিয়ে চম্পট চোর, কুলাউড়ায় তোলপাড় রংপুরে নিয়োগ জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার বাংলাদেশ এর কর্মসংস্থানের সুযোগ ও সম্প্রসারণ বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা পরিষদ গঠন বিএসএফের টাকার টোপে সীমান্তের দরিদ্ররা সহযোগিতা করছেন পুশ-ইনে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে” — মাসুদ সাঈদী এমপি পূবাইলে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, ২০১৬ সালেও ঝরেছিল ৬ প্রাণ ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার আশঙ্কা!

টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে মহাসড়কে মানববন্ধন

আব্দুল্লাহ আল মামুন পিন্টু , টাঙ্গাইলঃ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিরাপদ পারাপারের সুবিধা নিশ্চিত করতে টাঙ্গাইলের আশেকপুর এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (১৯ জুন) দুপুরে আশেকপুর পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শিশু, নারী, শিক্ষক, শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি চাকরিজীবীসহ কয়েক শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আশেকপুর পূর্বপাড়াসহ আশপাশের গ্রামের মানুষের নিত্যপ্রয়োজনীয় কাজ, শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য জরুরি প্রয়োজনে প্রতিদিন মহাসড়ক পার হতে হয়। কিন্তু নিরাপদ পারাপারের কোনো ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে সড়ক অতিক্রম করতে হচ্ছে। ফলে প্রায়ই বিভিন্ন বয়সী মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছেন।
তারা আরও বলেন, দ্রুত একটি আন্ডারপাস নির্মাণ করা হলে এলাকার মানুষ নিরাপদে সড়ক পারাপার করতে পারবেন এবং দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন হাফেজ ফিরোজ আহমেদ, সুমন বাপ্পি, ফকির মোহাম্মদ কামাল হোসেন ও জহুর উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।