June 20, 2026, 8:01 am
শিরোনাম:
জন্য ১৭ শিক্ষক-কর্মচারী, এমপিওভূক্ত নিয়ে প্রশ্ন পুকুরিয়ার সংযোগ সড়কের উন্নয়ন কাজ শেষ পর্যায়ে, চেয়ারম্যানকে এলাকাবাসীর ধন্যবাদ রাঙ্গাবালীতে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ, ভিডিও বার্তায় যা জানালেন ফরিদপুরে আগুনে ৪ টি দোকান পুড়ে ছাই পটিয়ায় এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধনের ফল উৎসব খুলনায় জিরো পয়েন্টে ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু সংগীত শিল্পী তাহমিনারা রহমান লাইজু সমর্থন গোষ্ঠীর লালন সন্ধ্যা জুনের শেষভাগেও মেলেনি মে মাসের বেতন, দুর্ভোগে মাদ্রাসা শিক্ষকরা নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক খুলনায় পুলিশ দম্পতির হাতে গৃহকর্মী নির্যাতন: শিববাড়ী মোড়ে ‘জাগ্রত তরুণ সংঘ’র মানববন্ধন, দ্রুত শাস্তির দাবি

ড. মো. মন্জুরুল কাদির বারি’র নতুন মহাপরিচালক

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর

স্বনামধন্য কৃষি বিজ্ঞানী ড. মো. মন্জুরুল কাদির বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। কৃষি মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক আদেশে তিনি বারি’র মহাপরিচালক (রুটিন দায়িত্ব) পদে নিয়োগপ্রাপ্ত হন। এর আগে তিনি বারি’র পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) হিসেবে দায়িত্ব পালন করেন।
ড. মো. মন্জুরুল কাদির ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর তিনি নিয়মিতভাবে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) পদে পদোন্নতি লাভ করেন।
তিনি ২০০৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে Oilseed Breeder (Rapeseed & Groundnut) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র, ভারত, নেদারল্যান্ডস, স্পেন, থাইল্যান্ড, কেনিয়া ও ভিয়েতনাম সফর করেছেন।
এছাড়াও তিনি দেশি-বিদেশি বিভিন্ন বৈজ্ঞানিক সাময়িকী ও জার্নালে নিয়মিতভাবে গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করে আসছেন।
ড. মো. মন্জুরুল কাদির ১৯৬৮ সালে জামালপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।