June 17, 2026, 1:39 pm
শিরোনাম:
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বাঁশখালী থানার রবিউল হক জাতীয় পর্যায়ে উচ্চলাফে চতুর্থ জামিলা সম্মাননা দিল প্রশাসন হকার উচ্ছেদ এর প্রতিবাদে কলকাতার রাজপথে মমতা মধুখালীতে সাপের কামড় সচেতনতা বিষয়ক কর্মশালা জনকল্যাণ কর্মসূচি দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে ফলতায় সভা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন কমলনগরে মিসকেস আদালতে ভুয়া দলিল দাখিল: ভাই-বোনকে ১ মাসের কারাদণ্ড ভুলুয়া নদী  এখন ‘জাল-খুঁটি’ আর দখলের কবলে: রামগতি-কমলনগরে তীব্র জলাবদ্ধতার শঙ্কা কালো জাম একটি অত্যন্ত পুষ্টিকর ও ঔষধি গুণসম্পন্ন ফল

পাইকগাছায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার উত্তর সলুয়া গ্রামে জিয়াউর মসলিস (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মৃত নওয়াব আলী মসলিসের ছেলে এবং উত্তর সলুয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজ বাড়ির সামনে একটি শিশু গাছের ডালের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্বজন ও স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করে।
পারিবারিক ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত অব্যাহত রয়েছে।