June 16, 2026, 7:17 pm
শিরোনাম:
গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, ‘মেসি-মেসি’ ধ্বনিতে মুখর শহর বগুড়ায় সংবাদপত্রের কালোদিবস উপলক্ষে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগনির্ণয় যন্ত্র বছরের পর বছর অচল শরীয়তপুর সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও শো অনুষ্ঠিত ডামুড্যা উপজেলায় গ্রাম আদালত প্রকল্পের বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত ‎মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী “ক্যামেলিয়া রায় রাজশ্রী” নৃত্যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জিয়ানগরের আলোচিত নমিতা রানী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার বাউবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় ষড়যন্ত্রের মুখে জনপ্রিয় জনপ্রতিনিধি: রামগতি বড় খেরী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানের পাশে এলাকাবাসী ‎সাঘাটায় ৪০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার

বাউবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ক্যাম্পাসে দীর্ঘমেয়াদি ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।
উদ্বোধনী পর্বে তিনি একটি নিম গাছের চারা রোপণ করেন। এ সময় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান একটি বারোমাসি আমড়া গাছের চারা রোপণ করেন। এছাড়া প্রো-উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমান ও অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম পৃথকভাবে গাছের চারা রোপণ করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কনফারেন্স হলে “প্রতিটি চারা হোক গ্রিন ক্যাম্পাসের নতুন স্বপ্নের সূচনা” স্লোগানকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা বাস্তবায়নে দেশব্যাপী কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের পাশাপাশি ১২টি আঞ্চলিক কেন্দ্র ও ৬৩টি উপ-আঞ্চলিক কেন্দ্রে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। পরিবেশ সুরক্ষা ও ‘গ্রিন ক্যাম্পাস’ গড়ার লক্ষ্যে আগামী পাঁচ বছর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার কেন্দ্র নয়, বরং সচেতনতা ও সামাজিক নেতৃত্ব তৈরির অন্যতম প্রতিষ্ঠান। তাই পরিবেশ সংরক্ষণে বাউবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
তিনি আরও বলেন, গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমান এবং অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে উপাচার্যের সহধর্মিণী ড. আলো আরজুমান বানু পরিবেশ দিবস উপলক্ষে একটি কবিতা আবৃত্তি করেন, যা উপস্থিতদের প্রশংসা কুড়ায়। স্বাগত বক্তব্য দেন বৃক্ষরোপণ কমিটির আহ্বায়ক ও কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের ডিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাউবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি. এম. আহমেদ হুসেইন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি পরিবেশবান্ধব ও টেকসই সবুজ ক্যাম্পাস গড়ে তোলার ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।