July 30, 2026, 9:33 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল, বাগেরহাট

বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৫ জুন( সোমবার) সকালে উপজেলা অডিটোরিয়ামে রামপাল এপির সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহীনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ড Coordinator কমিউনিটি এনজেজমেন্ট ও পাটনাশিপ আলিয়া সুলতানা।

এসময় আরো উপস্থিত ছিলেন রামপাল এপি’র প্রোগ্রাম অফিসার সুবাশ জয়ধর, প্রোগ্রাম অফিসার ইশিতা বৈরাগী, প্রোগ্রাম অফিসার শিউলী কস্তা, প্রোগ্রাম অফিসার পার্থ সারথী
দোবে,ভিডিএস, শিশু ও যুব ফোরাম, ধর্মীয় নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের পূর্বে যেসব নানামুখী কার্যক্রম সম্পাদন করেছে সেগুলো নিয়ে আলোচনা করা হয় এবং সুবিধা_ অসুবিধার দিক গুলো তুলে ধরে পর্যালোচনা করা হয় । সেই সাথে এপির হতদরিদ্র মানুষ, যারা সমাজ থেকে পিছিয়ে আছে তাদের কাছে আরো ভালো সেবা নিয়ে কিভাবে পৌছানো যায় সেসব বিষয় নিয়ে সামনের দিন গুলোর কর্মপরিকল্পনা করা হয়।
ওয়ার্ল্ড ভিশনের যে ফাইভ জিরো প্লাস পরিকল্পনা রয়েছে তার যথাযথ বাস্তবায়নে
রামপাল এরিয়া প্রোগ্রাম সর্বদাই সক্রিয় ভূমিকা পালন করে চলেছে বলে বক্তব্যরা অভিমত ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *