June 15, 2026, 4:04 pm
শিরোনাম:
জুলাই শহীদদের কবর নির্মাণ অসম্পূর্ণ, বরাদ্দের টাকা তুলে নিলেন ঠিকাদার ফরিদপুরের সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার টাঙ্গাইলে ফার্মেসিতে মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত দ্বিতীয় যমুনা বহুমুখী সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান জিয়ানগরে ডুবন্ত জাহাজ থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার রাজনৈতিক প্রতিহিংসার শিকার সাবেক ছাত্রনেতা মাকছুদুর রহমান জালানি তেল বৃদ্ধির প্রভাব পরেছে নরসিংদীর পাইকারী সবজির বাজারগুলোতে পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট নড়িয়ার বিখ্যাত ‘শাহী মালাই দই’ স্বাদে অতুলনীয়

নড়িয়ার বিখ্যাত ‘শাহী মালাই দই’ স্বাদে অতুলনীয়

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের নড়িয়া বাজারের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান দখল করে আছে ‘শাহী মালাই দই’। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের কাছেও এই দই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

নড়িয়া বাজারের “মিষ্টি কানন”-এ তৈরি হওয়া এই বিশেষ দইয়ের প্রধান বৈশিষ্ট্য হলো এর ঘনত্ব ও স্বতন্ত্র স্বাদ। দুধের ঘন সর ও বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করা হয় এই দই। এতটাই ঘন যে অনেক ক্রেতা মজা করে বলেন, “এই দই চামচে নয়, দাঁত দিয়ে চিবিয়ে খেতে হয়।”

প্রতিদিন অসংখ্য ক্রেতা এই শাহী মালাই দই কিনতে ভিড় করেন। উৎসব, পারিবারিক অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়নে এই দইয়ের চাহিদা থাকে সবচেয়ে বেশি। স্বাদ, গুণগত মান ও দীর্ঘদিনের সুনামের কারণে নড়িয়ার ‘শাহী মালাই দই’ এখন স্থানীয় ঐতিহ্যের একটি অংশে পরিণত হয়েছে।

স্থানীয়রা জানান, শরীয়তপুরে বেড়াতে এসে নড়িয়ার বিখ্যাত শাহী মালাই দই না খেলে ভ্রমণ যেন অপূর্ণই থেকে যায়।

ঐতিহ্যবাহী এই দইয়ের সুনাম ছড়িয়ে পড়েছে জেলার সীমানা ছাড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চলেও।