June 15, 2026, 3:59 pm
শিরোনাম:
ফরিদপুরের সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার টাঙ্গাইলে ফার্মেসিতে মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত দ্বিতীয় যমুনা বহুমুখী সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান জিয়ানগরে ডুবন্ত জাহাজ থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার রাজনৈতিক প্রতিহিংসার শিকার সাবেক ছাত্রনেতা মাকছুদুর রহমান জালানি তেল বৃদ্ধির প্রভাব পরেছে নরসিংদীর পাইকারী সবজির বাজারগুলোতে পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট নড়িয়ার বিখ্যাত ‘শাহী মালাই দই’ স্বাদে অতুলনীয় ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত, আহত ১

জিয়ানগরে ডুবন্ত জাহাজ থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

সমীরণ জিয়ানগর প্রতিনিধিঃ

পিরোজপুরের জিয়ানগরে দুর্ঘটনায় ডুবে জাওয়া জাহাজ থেকে মো. আব্দুল্লাহ পশারী (২২) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৪ জুন) বিকেল ৫ ঘটিকার সময় উপজেলাধীন ১নং পারেরহাট ইউনিয়নের উমেদপুর এলাকা থেকে জিয়ানগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ অভিযান চালিয়ে এ লাশ উদ্ধার করে।

মো. আব্দুল্লাহ পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর গ্রামের আলাল পশারীর ছোট ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, আব্দুল্লাহ গত তিন দিন ধরে নিখোঁজ অবস্থায় ছিল। তাকে বহু খোঁজাখুঁজি করার পরে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় দুর্ঘটনায় ডুবে থাকা এম ভি গ্রীন এসট্রল-১ নামের একটি জাহাজের পাশে ছোট ডিঙ্গি নৌকায় তার ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়ির উপর তার মোবাইল দেখতে পেয়ে আব্দুল্লার বড় ভাই রানা পশারী ১৩ জুন জিয়ানগর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

নিহত আব্দুল্লাহর বড় ভাইর রানা জানান, তিন দিন ধরে আমার ভাই নিখোঁজ ছিল। আমি থানায় ডায়েরি ও করেছিলাম। আমার ভাই ওই জাহাজের কাছে কেন এবং কিভাবে গেছে সেটা আমি বুঝতেছিনা। আমার ভাইয়ের মৃত্যু দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা সেটা ময়না তদন্তের পরে বুঝতে পারব।

জিয়ানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোহাব্বত খান জানান, নিহত আব্দুল্লার ভাই রানার সাধারণ ডায়েরির ভিত্তিতে আব্দুল্লাহকে উদ্ধারের জন্য আমরা ফায়ার সার্ভিস কে চিঠি পাঠাই। ফায়ার সার্ভিস এবং আমাদের যৌথ অভিযানে আজ বিকেলে আব্দুল্লাহর লাশ অর্ধগলিত অবস্থায় জাহাজের ভিতর থেকে উদ্ধার করতে সক্ষম হই।

তিনি আরও জানান, জিয়ানগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।