ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় ইয়েস পরিবহন ও মাদারীপুরগামী একটি লোকাল বাসের মুখোমুখি সং ঘ র্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন যাত্রী আ হ ত হয়েছেন।
শুক্রবার সকালে এ দু র্ঘ টনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস গোপালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইয়েস পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সং ঘ র্ষ হয়। এতে দুই বাসের বেশ কয়েকজন যাত্রী আ হ ত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আ হ তদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গু রুত র হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। গু রুত র আ হ তদের মধ্যে একজনের অবস্থা আ শ ঙ্কা জনক বলে জানা গেছে।
দু র্ঘ টনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব ন্ধ হয়ে যায়। পরে ফা য়া র সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আ ত ঙ্ক ছড়িয়ে পড়ে। দু র্ঘ টনার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।