June 13, 2026, 9:08 pm
শিরোনাম:
হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনুস-নুরজাহান বেগমের যথোপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পারলে দুর্নীতি কমানো সম্ভব: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি জাজিরায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করলেন সাঈদ আহমেদ আসলাম এমপি ভাটারা ইউনিয়ন বিএনপির পুনর্মিলনী ও মাসিক সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু ভাটারা ইউনিয়নের কাঁচা রাস্তায় উন্নয়নের ছোঁয়া-উদ্বোধন করলেন চেয়ারম্যান আনিছ ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের মুখোমুখি সং ঘ র্ষ, আ হ ত ২০ নরসিংদীর শিবপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপলক্ষে বিভিন্ন গাছের চারা রোপন নিজের ভুলেই কোতোয়ালি থানার সামনে আটক ফুলপুরের আ’লীগ নেতা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যু

জাজিরায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করলেন সাঈদ আহমেদ আসলাম এমপি

শরীয়তপুর প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনের অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন ২০২৬) দুপুর ২ টায়  জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিলাসপুর ইউনিয়নের কাজিয়ারচর এলাকায়  একটি কাচা রাস্তায় এই বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন, শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।
এসময় জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, জাজিরা থানা অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহম্মেদ, উপজেলা প্রকৌশলী মোঃ ইমন মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি এসএম বজলুর রশিদ প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, জাজিরা পৌরসভা বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম, উপজেলা যুবদল সভাপতি আলমগীর হোসেন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম বলেন, “গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলে। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং লাগানো গাছের পরিচর্যা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। তিনি এ কর্মসূচিকে সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ কামনা করেন।”