July 29, 2026, 5:39 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

পূবাইলে ৫১ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি সোহেল ওরফে কালা পাহাড় আটক

জাহিদ হাসান প্রভাস, পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন এলাকায় ৫১ গ্রাম হেরোইনসহ সোহেল ওরফে ‘কালা পাহাড়’ নামের এক শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে পূবাইলের কলের বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার একটি চৌকস দল কলের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সোহেল ওরফে কালা পাহাড়কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটককৃত সোহেল ওরফে কালা পাহাড় এলাকার একজন চিহ্নিত অপরাধী। দীর্ঘদিন ধরে সে পূবাইল ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ৭টিরও বেশি মামলা রয়েছে।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *