June 12, 2026, 3:35 pm
শিরোনাম:
ঘোড়া জবাই ও মাংস পাচারের অভিযোগে ৬জন আটক, সাদুল্লাপুরে উত্তেজনা “শাহজাদপুরে স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত” প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের তিন মাসের মধ্যেই নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ নিয়েছেন: হুইপ মিয়া নুরুদ্দিন অপু রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করায় ঘটনায় ১১ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হৃদয়ের পরিবারের পাশে আলহাজ্ব শাহনেওয়াজ কাজল টিসিবির মালামালে সাথে স্কয়ারের পণ্য বাজার দরে বিক্রির অভিযোগ গলাচিপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত খুলনায় রাইট টক বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বিজিবির অভিযানে বিপুল ভারতীয় সিগারেট জব্দ, চোরাকারবারি গ্রেপ্তার খুলনা মেডিকেলে চিকিৎসা অবহেলা ও অব্যবস্থাপনায় রোগীর মৃত্যুর অভিযোগ: ক্ষুব্ধ স্বজনরা

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের তিন মাসের মধ্যেই নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ নিয়েছেন: হুইপ মিয়া নুরুদ্দিন অপু

শরীয়তপুর প্রতিনিধি:

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের মাত্র তিন মাসের মধ্যেই নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।

শুক্রবার (১২ জুন ২০২৬) সকালে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আবুপুর ফেরিঘাট এলাকায় জরুরি নদীতীর সংরক্ষণ কাজের আওতায় জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হুইপ মিয়া নুরুদ্দিন অপু বলেন, শুধু জিও ব্যাগ ডাম্পিং নয়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছেন, যা নদীভাঙন সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে যাতে কোনো মানুষ নদীভাঙনের শিকার না হয়, সে লক্ষ্যেই সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, নদীভাঙনপ্রবণ এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে এবং চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান, গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুশরাত আরা খানম, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের ডামুড্যা উপ-বিভাগীয় প্রকৌশলী সেলিম মোল্যা, উপ-সহকারী প্রকৌশলী মো. ইকবাল আখতারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।