June 12, 2026, 8:07 pm
শিরোনাম:
ডামুড্যা উপজেলায় গ্রাম আদালত প্রকল্পের বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত ফরিদপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত ঘোড়া জবাই ও মাংস পাচারের অভিযোগে ৬জন আটক, সাদুল্লাপুরে উত্তেজনা “শাহজাদপুরে স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত” প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের তিন মাসের মধ্যেই নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ নিয়েছেন: হুইপ মিয়া নুরুদ্দিন অপু রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করায় ঘটনায় ১১ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হৃদয়ের পরিবারের পাশে আলহাজ্ব শাহনেওয়াজ কাজল টিসিবির মালামালে সাথে স্কয়ারের পণ্য বাজার দরে বিক্রির অভিযোগ গলাচিপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত

ডামুড্যা উপজেলায় গ্রাম আদালত প্রকল্পের বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় ১০ জুন ২০২৬ পূর্ব-ডামুড্যা ইউনিয়নের পূর্ব-ডামুড্যা বাজারে ও ১১ জুন ২০২৬ শিধলকুড়া ইউনিয়নের শিধলকুড়া বাজারে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন, র‌্যালী ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব-ডামুড্যা বাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন।কর্মসূচির অংশ হিসেবে একটি বর্নাঢ্য র‌্যালী বাজার থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও বিচার প্রক্রিয়া সম্পর্কে ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রাম পুলিশ, স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, ব্যবসায়ী সহ বিভিন্ন শেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।কর্মসূচির অংশ হিসেবে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে ইউপি চেয়ারম্যান বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

অন্যদিকে, শিধলকুড়া বাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মাসুদুল ইসলাম বাবুল। কর্মসূচির অংশ হিসাবেএকটি বর্নাঢ্য র‌্যালী বাজার থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও বিচার প্রক্রিয়া সম্পর্কে ভিডিও প্রদর্শন করা হয়। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। উক্ত বার্ষিক ক্যাম্পেইন, র‌্যালী ও ভিডিও শো অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা, হিসাব সহকারী, গ্রাম পুলিশ, স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, ব্যবসায়ী সহ বিভিন্ন শেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান দুটি পরিচালনা ও সার্বিক সমন্বয় করেন, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী উৎপল মন্ডল।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর‌্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচী স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণে প্রানবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রাম আদালত সম্পর্কে জনগণের ইতিবাচক ধারণা সৃষ্টি এবং সেবার প্রতি আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।