October 9, 2026, 5:32 am

পুলিশ সুপারের কালিয়াকৈর থানা বার্ষিক পরিদর্শন

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈর থানার বার্ষিক পরিদর্শন করেছেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন।
বুধবার (১০ জুন ২০২৬) পুলিশ সুপার থানা পরিদর্শনে এসে থানার বিভিন্ন শাখা, অভ্যন্তরীণ পরিবেশ ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি থানায় কর্মরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা ও জনসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ এবং সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান, সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মোঃ শফিকুল ইসলাম এবং কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সহিদুল ইসলাম, পিপিএম। এছাড়াও থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং জনগণকে আরও কার্যকর ও মানসম্পন্ন পুলিশি সেবা নিশ্চিত করার আহ্বান জানান।