June 10, 2026, 12:56 pm
শিরোনাম:
ফরিদপুরে র‍্যাবের পৃথক অভিযান: সাড়ে ১৯ কেজি গাঁজাসহ খাগড়াছড়ির ৪ মাদক কারবারি গ্রেফতার ৬৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মেসি রামমূর্তি নির্মাণ প্রকল্পের তদন্ত ও নির্মাণ বন্ধের দাবিতে গাইবান্ধায় সংবাদ সম্মেলন টাঙ্গাইল শিক্ষার্থীদের মাঝে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ-কে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানিয়ে চিরবিদায়! মায়ের মাথা গোঁজার ঠাঁই হলো না ছেলের নতুন বিল্ডিংয়ে শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি পদে এ্যাড. মৃধা নজরুল কবিরকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা ওমান উপকূলে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, দুই নাবিক নিখোঁজ ফরিদপুরে ১৫ কোটির সড়ক ও ৩ ব্রীজ চালুর অপেক্ষায়, ভাগ্য ফিরছে ৪০ গ্রামের মানুষের কেডি খাল নগরবাসীর আশীর্বাদের পরিবর্তে অভিশাপে পরিণত

পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ-কে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানিয়ে চিরবিদায়!

বি.সরকার,পাইকগাছা (খুলনা)

খুলনা জেলার পাইকগাছাস্থ রাড়ুলী ইউনিয়নের ৬ বারের নির্বাচিত চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ প্রবীন ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ (৮২) পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন!
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে বসত বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সদালাপি, শিক্ষানুরাগী ও সমাজসেবক আবুল কালাম আজাদ ঐতিহ্যবাহী আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ও বাঁকা শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের প্রধান শিক্ষকসহ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে স্ত্রীসহ ১ মেয়ে, ৩ ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। সকালে তার মৃত্যুর খবর পেয়ে উপজেলার সর্ব মহলে শোকের ছায়া নেমে আসে। বিকেলে বাঁকা শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় ইউএনও ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ প্রয়াত আবুল কালাম আজাদ এর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। একই স্থানে দলমত নির্বিশেষে হাজারো মানুষের অংশ গ্রহনে জানাযা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়।