June 10, 2026, 12:53 pm
শিরোনাম:
ফরিদপুরে র‍্যাবের পৃথক অভিযান: সাড়ে ১৯ কেজি গাঁজাসহ খাগড়াছড়ির ৪ মাদক কারবারি গ্রেফতার ৬৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মেসি রামমূর্তি নির্মাণ প্রকল্পের তদন্ত ও নির্মাণ বন্ধের দাবিতে গাইবান্ধায় সংবাদ সম্মেলন টাঙ্গাইল শিক্ষার্থীদের মাঝে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ-কে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানিয়ে চিরবিদায়! মায়ের মাথা গোঁজার ঠাঁই হলো না ছেলের নতুন বিল্ডিংয়ে শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি পদে এ্যাড. মৃধা নজরুল কবিরকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা ওমান উপকূলে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, দুই নাবিক নিখোঁজ ফরিদপুরে ১৫ কোটির সড়ক ও ৩ ব্রীজ চালুর অপেক্ষায়, ভাগ্য ফিরছে ৪০ গ্রামের মানুষের কেডি খাল নগরবাসীর আশীর্বাদের পরিবর্তে অভিশাপে পরিণত

টাঙ্গাইল শিক্ষার্থীদের মাঝে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

টাঙ্গাইলে শিক্ষার্থীদের মাঝে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অবহিতকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক আসাদুজ্জামান রুমেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতারণা, ভেজাল পণ্য বিক্রি ও অতিরিক্ত মূল্য আদায়ের মতো ভোক্তা অধিকারবিরোধী অপরাধ দমনে আইনগত ব্যবস্থা রয়েছে। ক্ষতিগ্রস্ত ভোক্তারা লিখিত অভিযোগ দায়েরের মাধ্যমে প্রতিকার ও জরিমানার অর্থের একটি অংশ পাওয়ার সুযোগ রয়েছে। তিনি ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভোক্তা অধিকার বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থী পুরস্কার অর্জন করেন। তারা হলেন শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ইমন, ইভা ও আরাবী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল এবং বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।