June 8, 2026, 4:36 pm
শিরোনাম:
ডামুড্যায় বিদ্যালয়ের ফটকে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গলাচিপায় পার্টনার কংগ্রেস সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ছয় হাজারের অধিক শিক্ষার্থীদের দিলো শিক্ষা উপকরণ ব্রি’র ব্রিডার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭ দেলদুয়ার নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্বপরিবেশ দিবস পালন গলাচিপায় ডিবির অভিযানে ৪১ পিস ইয়াবাসহ যুবক আটক ব্র্যাকের উদ্যোগে ফুলছড়িতে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি রংপুরে জিয়া সংসদের বৃক্ষরোপণ রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে মানববন্ধন

দেলদুয়ার নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্বপরিবেশ দিবস পালন

আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয়ে উবিনীগ ও নয়াকৃষি আন্দোলন আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করা হয়। সোমবার দুপুরে স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মো. আবু হানিফ সিনিয়র শিক্ষক নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয় এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম,আসাদুল ইসলাম, আশরাফুল আলম রাহিমা আক্তার সাংবাদিক মো. লুৎফর রহমান, মো. একদিল হোসেন।
আলোচনা সভা পরিচালনা করেন রবিউল ইসলাম চুন্নু, সমন্বক  উবিনীগ টাঙ্গাইল। এ ছাড়াও উপস্থিত ছিলেন ফাহিমা খাতুন লিজা, বরকত হোসেন, রজব আলী যোয়াকিম মাংসাং, তারিক আজিজ, হাসনা আক্তার উবিনীগ, টাঙ্গাইল।
আলোচনার শুরুতেই রবিউল ইসলাম চুন্নু বলেন,  পরিবেশ সংরক্ষণ এবং বিশ^ব্যাপী মানুষের মনে এই পৃথিবীকে বসযোগ্য করে রাখার  অঙ্গিকার করতে এই বিশেষ দিনটি পালন করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে ইতি মধ্যে তাপদাহ বেড়ে গেছে এবং এটা ৪০ ডিগ্রিী সেলসিয়াসে উঠতে পারে। জমিতে রাসাযনিক সার বিষ ব্যবহার করে আমরা মাটি, পানি আমাদের খাদ্য, মাছ , পশুপাখি সহ সব কিছু ধবংস কওে ফেলছি।

পরিবেশের কথা চিন্তা না করে প্রাণবৈচিত্র ধবংস করে ফেলছি।
সাংবাদিক লুতফর রহমান বলেন, ঘন ঘন বজ্রপাত হচ্ছে। এর জন্য দায়ী মানুষ। অপরিকল্পিত বিল্ডিং, রাস্তাঘাট, ইটের ভাটার কারনে পরিবেশ আজ দূষিত। মেহগণি, আকাশমনি, একাশিয়া গাছ পুকুরের পাশে থাকলে সেসব গাছের পাতা পুকুরে পড়লে পানি দুষিত হয়ে মাছ মারা যায়। তোমরা আগামী দিনের ভবিষ্যত। পরিবেশকে বসবাসযোগ্য গড়ে তোলার দায়িত্ব তোমাদের। সাজনা গাছের অনেক গুণাবলী। বেশি বেশি করে এসব গাছের পাশাপাশি দেশীয় ফল আম, জাম কাঁঠাল, পেয়ারা গাছ লাগাতে হবে। উবিনীগ থেকে তোমাদের যে গাছের চারা দেওয়া হবে তোমরা যতœ করে লাগাবে।
বিশেষ অতিথি সাইফুল ইসলাম বলেন, গত শুক্রবার বিশ^ পরিবেশ দিবস। আমাদের বসবাসের পরিবেশ ভাল ও সুন্দর করে গড়ে তুলতে হবে। পরিবেশ ভাল না হলে উত্তপ্ত থাকলে বসবাস করতে পারব না। আগে সরকারীভাবে উদ্যোগ নিত বেশি বেশি তাল গাছ লাগানোর। বড় বড় গাছ কেটে ফেলা হচ্ছে। বেশি বেশি গাছ রোপন না করলে পরিবেশ ঠিক থাকবে না। গাছ অক্সিজেন সরবরাহ করে তাই বেশি করে গাছ লাগাতে হবে।
নবম শ্রেণীর শিক্ষার্থী শিল্পী আকতার বলেন, গাছ আমাদের ফুল, ফল, ছায়া দেয়। অক্সিজেন দেয়। পরিবেশ নিরাপদ রাখতে হবে। আমরা বেশি বেশি দশীয় গাছ লাগাব। দেশীয় ফল গাছ লাগালে আমরা পুষ্টিকর ফল খেতে পারব।
সভাপ্রধান মো. আবু হানিফ বলেন, বেঁচে থাকার জন্য সুন্দর পরিবেশ দরকার। পরিবেশ ঠিক না থাকলে কোন প্রাণী বাঁচতে পারবে না। দিনের পর দিন বড় বড় গাছ কেটে ফেলা হচ্ছে। যার ফলে জলবায়ু পরিবর্তন ঘটছে। একটি গাছ কাটলে ২টি গাছ লাগাতে হবে। বাড়িতে, রাস্তায় গাছ লাগাতে হবে। বড় হয়ে গাছ ফল, ছায়া দেবে।
আলোচনা ও  মানব বন্ধন শেষে ২০০ শিক্ষার্থীদের মাঝে আম, কাঁঠাল, জলপাই, চালতা, জাম, কদবেল, ডেউয়া, জাম্বুরা, বেল ফলের চারা বিতরণ করা হয়।