July 29, 2026, 6:25 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে এক্সপ্রেসে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ঢুকে গেল প্রাইভেট কার। নিহত-৫

নাজিম বকাউল, ফরিদপুর

ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গার মালিগ্রাম সংলগ্ন এলাকায় মঙ্গলবার (০২ জুন) ভোর সাড়ে চারটার দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী প্রাইভেটকার ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারী ও দুই পুরুষ সহ মোট পাঁচ জন নিহত হয়। এসময় শিশু সহ আরও ২ জন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলো যশোর জেলার ঝিকরগাছা উপজেলার
উজ্জ্বলপুর গ্ৰামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮), শহীদুল ইসলামের ছেলে আরিফ ইসলাম (২৪), রাকিব (১৮) ও অজ্ঞাত চালক(২৫)।
দুর্ঘটনায় আহতরা হলো আশরাফুল হোসেন (৭), তাছফিয়া (৩), ও

প্রাইভেট কারটি ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল। গুরুতর আহতদের প্রথমে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হলেও তাদের অবস্থার অবনতি হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ও নিহতরা সকলেই প্রাইভেট কারের যাত্রী।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মালীগ্ৰাম বাসস্ট্যান্ডে গ্যাস ভর্তি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যশোর গামী একটি প্রাইভেট কার ঢুকে যায়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ও শিবচর হাইওয়ে থানার পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করেন। নিহত চালককের পরিচয় পেতে বিভিন্ন ভাবে চেষ্টা করছি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।

ভাঙ্গা ফায়ার স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, ভোর সাড়ে চারটার দিকে সংবাদ পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেট কারের চালক ও যাত্রীদের উদ্ধার করি। এসময় প্রাইভেট কারের চালক প্রাইভেট কার সহ ট্রাকের পেছনে আটকে ছিল। পরবর্তীতে প্রাইভেট কারটি কিছু অংশ কেটে চালকের লাশ উদ্ধার করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *