June 15, 2026, 6:07 am
শিরোনাম:
নিখোঁজ মুক বধিরের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে উস্তি থানার এসআই পার্থ সাহা বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি আমির হামজা! গাজীপুরে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফেসবুকে অপপ্রচারের ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ শরীয়তপুরের চন্দ্রপুরের কীর্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠন অসহায় প্রতিবন্ধী কুলসুমকে ঘর উপহার দিল: আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ কুলসুমের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মায়ের মরদেহ আটক করে ছেলেকে কান ধরে উঠবস

টঙ্গীর সাতাইশে কিশোর গ্যাং ও মাদক ব্যবসার অভিযোগে মাইদুল ইসলামকে ঘিরে জনমনে ক্ষোভ

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকায় মাইদুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে কিশোর গ্যাং পরিচালনা, মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় প্রদান এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় তার নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় সাবেক কাউন্সিলর আমজাদ হোসেনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন মাইদুল ইসলাম। অভিযোগ রয়েছে, নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
এলাকাবাসীর অভিযোগ, গভীর রাতে তার অনুসারীদের নিয়ে মহাসড়ক ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ সংঘটিত হতো। পাশাপাশি এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণের মাধ্যমে বিপুল অর্থ উপার্জনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের আগাম তথ্য কিছু অসাধু ব্যক্তির মাধ্যমে ফাঁস হয়ে যেত বলে তাদের ধারণা। ফলে অভিযানের আগে অভিযুক্ত মাদক কারবারিরা এলাকা ত্যাগ করত এবং অনেক সময় প্রকৃত কারবারিদের পরিবর্তে মাদকসেবীরা গ্রেপ্তার হতো বলে অভিযোগ করেন তারা।
এছাড়া, টঙ্গী পশ্চিম থানা পুলিশের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে যোগসাজশের অভিযোগও তুলেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাইদুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন নাগরিকরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, সাতাইশ এলাকায় কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা প্রয়োজন