June 15, 2026, 6:07 am
শিরোনাম:
নিখোঁজ মুক বধিরের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে উস্তি থানার এসআই পার্থ সাহা বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি আমির হামজা! গাজীপুরে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফেসবুকে অপপ্রচারের ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ শরীয়তপুরের চন্দ্রপুরের কীর্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠন অসহায় প্রতিবন্ধী কুলসুমকে ঘর উপহার দিল: আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ কুলসুমের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মায়ের মরদেহ আটক করে ছেলেকে কান ধরে উঠবস

আলফাডাঙ্গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

আলফাডাঙ্গা প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে উপজেলা ও পৌর বিএনপির একাংশ।

সোমবার (১ জুন) বিকাল ৪টায় কলেজ রোডে অবস্থিত শ্রমিকদলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা শ্রমিকদলের সভাপতি মাহামুদুল হাসান ইয়াদের সভাপতিত্বে ও সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান মনির।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খসবুর রহমান খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, আলফাডাঙ্গা পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আরব আলী।
এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।