July 30, 2026, 11:00 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

খুলনায় ট্রিপল হত্যার আসামি রফিকুল হাওলাদার কে ধরতে প্রশাসনের একাধিক টিম কাজ করছে,

খুলনা প্রতিনিধি

সৎ পিতা রফিকুল হাওলাদার শামীম( ১৪) মুস্তাকিম( ৪)শাশুড়ি বেবি বেগম( ৫০)কে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে সোনাডাঙ্গা আলীর ক্লাব মোড়ের আশপাশে অবস্থান করেছিল। পুলিশ তার মোবাইল নাম্বার ট্রাকিং করে এ তথ্য জানিয়েছে। ঘাতক রফিকুল হাওলাদার একজন কার ড্রাইভারএবং নেশাগ্রস্ত। রফিকুল হাওলাদার নগরীর মহেশ্বর পাশা মানিকতলা এলাকার আলমগীর হাওলাদারের ছেলে। ঘটনার পর হতে তাকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার সহকর্মী অন্য ট্রাক ড্রাইভারেরা। খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন রফিকুল খুলনাতেই আছে কিন্তু বারবার তার অবস্থান পরিবর্তনের কারণে তাকে ধরা সম্ভব হচ্ছে না। তবে প্রশাসনের একাধিক টিম কাজ করছে তাকে ধরার জন্য, আশা করছি খুব শীঘ্রই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে। ঈদের দিন রফিকুল তার স্ত্রীর আগের পক্ষের দুই ছেলে ও শাশুড়িকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। খুলনা মহানগরীর আলীর ক্লাব মোড়ে এক ভাড়া বাড়িতে থাকতেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *