June 15, 2026, 6:07 am
শিরোনাম:
নিখোঁজ মুক বধিরের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে উস্তি থানার এসআই পার্থ সাহা বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে অভিনন্দন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে জামিন পেলেন এমপি আমির হামজা! গাজীপুরে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফেসবুকে অপপ্রচারের ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ শরীয়তপুরের চন্দ্রপুরের কীর্ত্তীনগর যুব সমাজ কল্যাণ সংগঠন অসহায় প্রতিবন্ধী কুলসুমকে ঘর উপহার দিল: আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ কুলসুমের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মায়ের মরদেহ আটক করে ছেলেকে কান ধরে উঠবস

শিবচরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) বিকেলে শিবচর পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সরোয়ার হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের সূচনা হয় হাফেজ মাওলানা আহসানুল কারীমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার আমীর মাওলানা মোঃ মুখলেসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি হাফেজ মোঃ এনায়েত হোসেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ রিফাত হোসেন, উপজেলা নায়েবে আমীর মোঃ মজিবুর রহমান, উপজেলা সেক্রেটারি মোঃ ইউসুফ হাওলাদার, পৌরসভার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন খান, শিবচর উপজেলা বণিক সমিতির সভাপতি মোঃ লোকমান হোসেন খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ দুলাল গোমস্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ দেলোয়ার হোসেন ও সৈয়দ জিয়া।ঈদ পরবর্তী সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সাংগঠনিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।বক্তারা বলেন, ঈদুল আজহা ত্যাগ, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। সেই আদর্শকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।আলোচনা পর্ব শেষে ইসলামী সংগীত পরিবেশন করেন মশিউর রহমান ও তাঁর দল। এছাড়া মুজাহিদুল ইসলাম ও তাঁর দলের পরিবেশিত নাটিকা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।